ভারতে বন্ধ হচ্ছে অনলাইন ফার্মেসী

১৪ মার্চ, ২০২৩ ২২:৩৮  

বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অনেক দেশেই ঘরে বসে এখন যেমন ডাক্তার দেখিয়ে নেওয়া যাচ্ছে, তেমনই ই-কমার্স কোম্পানির কল্যাণে এখন ঘরে বসেই পাওয়া যাচ্ছে ওষুধ। ভারতের বাজারে এখন রমরমিয়ে চলছে অ্যামাজন, ফ্লিপকার্ট, টাটা ওয়ান এমজি, অ্যাপোলো ফার্মেসির মতো বহু কোম্পানি। এদের জন্য খারাপ খবর দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর ওইসব ই-ফার্মেসিগুলো বন্ধ করে দিতে চলেছে মোদী সরকার।

অনলাইনে ওষুধ বিক্রি নিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছিলেন বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁদের দাবি ছিল ওইসব ই-ফার্মেসির ওষুধের গুণমান নিয়ে ধোঁয়াশা রয়েছে। মন্ত্রীদের ওই উদ্বেগের পরপরই দেশের ২০টি ই-ফার্মেসিকে নোটিশ ধরিয়েছে মোদী সরকারের ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া।

ওইসব ই-ফার্মেসিগুলো ওই ধরনের ব্যবসার কোনও লাইসেন্স নেই। সরকারের অনুমতি ছাড়া কেউ কোনও ওষুধের বিক্রি বা সরবরাহ করতে পারে না। কিন্তু প্রেসক্রিপশন ছাড়াই ওইসব ওষুধ বিক্রি হচ্ছে। শেষপর্যন্ত গ্রাহকের কাছে যা পৌঁছাচ্ছে তার মান নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। এসব কথা মাথায় রেখেই ভারতের মোট ২০টি ই-ফার্মেসিকে কারণ দর্শাতে বলা হয়েছে।

ডিসিজিআই তার নোটিশে বলেছে, দেশের আইন অনুযায়ী কোনও ওষুধ বিক্রি, মজুত করা, সরবরাহ করার জন্য লাইসেন্স নেওয়া প্রয়োজন। ওইসব লাইসেন্স নেই ওইসব সংস্থার।

ডিবিটেক/বিএমটি